ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় ভারতের সাবেক মন্ত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রীয় লোকদল (আরএলডি)-এর প্রতিষ্ঠাতা অজিত সিংহ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

তার বয়স হয়েছিল ৮২ বছর। গত ২০ এপ্রিল কভিড-১৯ রোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসাধীন ছিলেন গুরুগ্রামের একটি হাসপাতালে।

অজিতের ছেলে তথা প্রাক্তন সাংসদ জয়ন্ত চৌধুরী বৃহস্পতিবার সকালে টুইটারে বাবার মৃত্যুসংবাদ জানিয়ে লেখেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে আজ সকালে তিনি প্রয়াত হয়েছেন।’
অজিতের বাবা চৌধুরী চরণ সিংহ ছিলেন পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ বলয়ের অবিসংবাদিত নেতা। কিন্তু খড়গপুর আইআইটির শিক্ষার্থী অজিত রাজনীতি দিয়ে তার কর্মজীবন শুরু করেননি। ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করার পরে আইবিএম এর মতো বহুজাতিক সংস্থায় চাকরি শুরু করেন। আশির দশকের শুরুতে তার রাজনীতিতে প্রবেশ। প্রথমে বাবার হাতে গড়া লোকদল এবং পরবর্তী পর্যায়ে জনতা দলে।

১৯৮৯ সালে প্রধানমন্ত্রী ভি পি সিংহের নেতৃত্বাধীন জাতীয় ফ্রন্ট সরকারে প্রথম মন্ত্রিত্ব পেয়েছিলেন অজিত। নব্বইয়ের দশকে কংগ্রেসে যোগ দিয়ে পি ভি নরসিংহ রাও সরকারের মন্ত্রীও হন। এর পর নিজের দল আরএলডি গড়ে অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংহে ইউপিএ জোটের মন্ত্রীসভাতেও ঠাঁই পেয়েছিলেন অজিত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102