ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় মারা গেলেন ঢাবির সাবেক অধ্যাপক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

চলমান মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আব্দুর রহমান।

শুক্রবার (৩০ এপ্রিল) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গণিত বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান।

আব্দুর রহমানের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে নির্ধারিত সময় শিক্ষকতা শেষে সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আব্দুর রহমান। গণিতের ওপর তার লেখা কয়েকটি বই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ানো হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এক বিবৃতিতে বলেছেন, “বিশ্ববিদ্যালয়ে উনার অবদান অপরিসীম।”

উপাচার্য মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102