ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় মারা গেলেন নৌবাহিনীর ক্যাপ্টেন মাসুক হাসান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৫৯ বার পঠিত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গগডা মোজাফরপুর গ্রামের কৃতি সন্তান নৌবাহিনী ক্যাপ্টেন মাসুক হাসান রনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন।

বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চারদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

জানা গেছে, ক্যাপ্টেন মাসুক হাসান রনি চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি প্রিন্সিপাল পদে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুর খবরটি বিকেল ৪টার দিকে নিশ্চিত করেছেন মরহুমের সহধর্মিণী ওয়াহেদা মাসুক।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঞা।

এছাড়াও নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সহ সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, বর্তমান সম্পাদক এম মুখলেছুর রহমান, যুগ্ম সম্পাদকসহ সাংবাদিকরা সমবেদনা জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102