ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় মারা গেলেন সাবেক জজ মমতাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৫৯ বার পঠিত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক জেলা ও দায়রা জজ মমতাজ আলী ভূঁইয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে এলিফ্যান্ট রোডের নিজ বাসায় তিনি মারা যান।

মরহুমের জানাজার নামাজ বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তফা কামাল বাচ্চু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

মমতাজ আলী ভূঁইয়া সুপ্রিম কোর্টের আইনজীবী ওয়ালিদ ইসলামের পিতা। এদিকে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আতিকুল হক সেলিম – এর সহধর্মিণী সায়মা মালেকীন সোমা বুধবার রাত ১০.২০ মিনিটের দিকে বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন) ।

মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৩৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নী জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
তিনি জানান, মরহুমার ৩১শে মার্চ করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।

মরহুমার বাড়ি রংপুর শহরে। তার লাশ রংপুর নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102