মালয়েশিয়ায় ফের বেড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৪২ জন এবং করোনায় মৃত্যুবরণ করেছেন আরও ১৫ জন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৭৭ জন।
মালয়েশিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ এক হাজার ৫৯৩ জন। আর মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৭৩ হাজার ৩৯৭ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কটোর সতর্কতার মধ্যেও গত ২৪ ফেব্রুয়ারির পর এই প্রথমবারের মতো আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজারেরও অধিক।
এর মধ্যে সেলেঙ্গরে এক হাজার ১৯ সর্বাধিক সংখ্যক আক্রান্ত। এরপরে ক্যালানটান ৫২৩, কুয়ালালামপুর ৪৪০, সারাওয়াক ৪১৬, জোহর ১৯৪, কেদা ১২০, পেনাং ৯৮, সাবাহ ৮৭, পেরাক ৬৯, নেগেরি সেমবিলান ৬১ , মালাকা ৪২, তেরেংগানু ৪০, পাহাং ১৫, পুত্রজায়া ১৩, লাবুয়ান ৪ এবং পেরিলিস একজন করোনায় আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্তের মধ্যে দুই হাজার ৯৫০ মালয়েশিয়ান এবং ১৭৯ জন বিদেশি রয়েছেন।
স্বাস্থ্য মহাপরিচালক ডাঃ নূর হিশাম আবদুল্লাহ বিবৃতির মাধ্যমে বলেছেন, মালয়েশিয়ায় করোনা সংক্রমণের মোট সংখ্যার মধ্যে ২৬ হাজার ৭১৯ সক্রিয় রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।