ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় মৃত্যু ছাড়াল ৩৩ লাখ ৪৫ হাজার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ১০ লাখ ৮০ হাজার ৬১৬ জন। গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮২৬ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫০ হাজার ৬৫৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩ লাখ ৪৫ হাজার ১৮ জন। আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ১০ লাখ ৮০ হাজার ৬১৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ২৮২ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৭ হাজার ৭৮৫ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ১৩৬ জনের দেহে।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ২ হাজার ৮৩২ জন। মারা গেছেন ২ লাখ ৫৮ হাজার ৩৫১ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৬১ হাজার ৬৮৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ২৫৬ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102