ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় মৃত্যু ৩০ লাখ ছুঁই ছুঁই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ১৩ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন সাত লাখ ৪৫ হাজার।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮৮ লাখ ২৮ হাজার ২৩৪ জন। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ লাখ ৮৫ হাজার ৪৬৭ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২১ লাখ ৪৯ হাজার ২২৩ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৭৮ হাজার ৯২ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৫৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬২ হাজার ১৮০ জনের।

অন্যদিকে, করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৪০ লাখ ৭০ হাজার ৮৯০ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ১৫২ জন।

এছাড়া, এখন পর্যন্ত ফ্রান্সে ৫১ লাখ ৪৯ হাজার ৮৩৪ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৯৯ হাজার ৭৭৭ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৬৬ হাজার ২০৯ জন, মারা গেছেন ১ লাখ ৪ হাজার জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৭৮ হাজার ৩০৫ জন, মারা গেছেন এক লাখ ২৭ হাজার ১৬১ জন। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৯ হাজার ১৯৩ জন, মারা গেছেন এক লাখ ১৫ হাজার ৫৫৭ জন। তুরস্কে ৪০ লাখ ২৫ হাজার ৫৫৭ জন আক্রান্ত হয়েছেন, দেশটিতে মারা গেছেন ৩৪ হাজার ৭৩৪ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৮৭ হাজার ২২ জন, মারা গেছেন ৭৬ হাজার ৭৫৬ জন। জার্মানিতে ৩০ লাখ ৬৪ হাজার ৩৮২ জন আক্রান্ত হয়েছেন, আর প্রাণ হারিয়েছেন ৭৯ হাজার ৮১৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102