ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত
সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মঞ্জু নাজনীন। ছবি: সংগৃহীত

করোনা আক্রান্ত হয়ে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মঞ্জু নাজনীন রোজী ইন্তেকাল করেছেন।

রোববার দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান যুগান্তরকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত হবার পর মঞ্জু নাজনীন প্রায় ২০ দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান।

নাজনীন রোজীর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

নাজনীন ১৯৯১ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইন পেশায় অনুমতি পান এবং একই বছরের ৭ জুলাই ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। এরপর ১৯৯৬ সালে হাইকোর্ট ডিভিশনে অনুমতিপ্রাপ্ত হলে পরের বছর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। তিনি জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য ও আওয়ামী স্বে”ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে আইনাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রোববার বিকালেই নাজনীনের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।

এদিকে নাজনীনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। এক বিবৃতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার র“হুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান, একে এম আমিন উদ্দিন মানিকসহ আইনজীবীরা বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102