করোনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রায় প্রতিদিনই ভাঙছে করোনায় মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন সর্বোচ্চ ২৫৮ জন। দেশে এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৯ জন।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৯২৫ জন। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে।
মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩৮ জন পুরুষ এবং ১২০ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৪৭৮ জন এবং নারী ৬ হাজার ৩০১ জন।