ads
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৬ জেলায় মৃত্যু ১৬৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪১ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনাসহ ২৬ জেলায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহীতে করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৮, নাটোরের ৫, পাবনার ৩, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন করে ৪ জন মারা গেছেন।

এদিকে খুলনা বিভাগে মারা গেছেন ৪৩ জন। এর মধ্যে খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় ১০ জন, যশোরে ৮ জন, নড়াইলে ৪জন, মেহেরপুর ৪ জন, চুয়াডাঙ্গায় ৪ জন এবং ঝিনাইদহ, মাগুড়া ও বাগেরহাটের ৪ জন রয়েছেন।

ময়মনসিংহ বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এদিকে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১১ জন। এরমধ্যে সিলেটে ৬, মৌলভীবাজারে ৩, সুনামগঞ্জ ও হবিগঞ্জে দুইজন রয়েছে।

বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। এর মধ্যে বরিশালের ১২, পটুয়াখালীর ২, বরগুনার ২ এবং ভোলা ও পিরোজপুরের ২ জন রয়েছেন।

রংপুর বিভাগে এই করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ে ৪, দিনাজপুরে ৩, রংপুর ২ ও নীলফামারীতে ২ জন এই ভাইরাসে মারা গেছেন।

চট্টগ্রামে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৫ জন। শনাক্ত হয়েছে ৯২৫ জন। এছাড়া ফরিদপুরে ১৭ ও টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102