ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা আক্রান্ত ফারিয়া শাহরিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৪২ বার পঠিত

শুক্রবার (১৪ জানুয়ারি) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী। লিখেছেন, ‘পজিটিভ। আমার জন্য দোয়া করবেন। সবাই জনসমাগমে যাওয়া বন্ধ করুন, মাস্ক পড়ুন। আমার মতো বেশি আত্মবিশ্বাসী হয়ে যাবেন না। যদি ভাবেন, আপনি করোনার চেয়েও বেশি শক্তিশালী তাহলে শেষ। প্লিজ, দরকর ছাড়া কেউ বের হবেন না। বিয়ের সিজন বুঝলাম কিন্তু বিয়ে খেতে গিয়ে মরবেন না।’

তিনি আরও লেখেন, ‘আমি অনেক কষ্ট পাচ্ছি। আমার মতো কেউ যাতে না পায় তাই আমি অনুরোধ করছি। করোনার এই ভ্যারিয়েন্ট খুব বেশি দ্রুত ছড়াচ্ছে। তাই নিজের পরিবার, সন্তানদের কথা ভেবেও নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন।’

দিন কয়েক আগে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। টেস্ট করালে তার করোনা পজিটিভ আসে। জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘কথা বলতে পারছি না। গলা ভেঙে গেছে।’

জানা গেছে, কিছুদিন আগে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বিয়ের আয়োজন করেছিলেন মিম। ওই আয়োজনে অংশ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন শোবিজের অনেকে। তাদের মধ্যে ফারিয়া শাহরিন, অভিনেতা সজল ও নির্মাতা মাবরুর রশিদ বান্নাহও আছেন।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন ফারিয়া শাহরিন। তার অভিনীত ‘অন্তরা’ চরিত্রটি লুফে নিয়েছে দর্শক। বিভিন্ন জায়গায় এখনো অন্তরা ডাক শোনেন এ অভিনেত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102