ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা আক্রান্ত হয়ে সাংবাদিক শহিদুজ্জামান মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

করোনাভাইরাসে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার নির্বাহী সম্পাদক শহিদুজ্জামান খান রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টায় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহিদুজ্জামান খান গত কয়েক দিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন। এ ছাড়াও তিনি নানা স্বাস্থ্য-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।

সাংবাদিক শহিদুজ্জামানকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে ৭ মে শহিদুজ্জামানকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। গত তিন সপ্তাহ ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

তিনি ১৯৯৩ সাল থেকে ফিনান্সিয়াল এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক এবং নিউজ এডিটর হিসেবে কাজ করে যাচ্ছিলেন।

২০১৮ সালের আগস্টের শুরুর দিকে ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রতিষ্ঠাতা সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেনের মৃত্যুর পর শহিদুজ্জামান কিছুদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102