ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা উপসর্গ নিয়ে মমেকে ৪ মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৪ বার পঠিত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চার জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ের মধ্যে হাসপাতালটিতে করোনায় কেউ মারা যাননি।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বাংলানিউজকে এ তথ্য জানান।

মৃত চারজন হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়ার মোতালেব (৩৫), ত্রিশালের হেলাল মিয়া (৭০), শেরপুর সদরের নূর ইসলাম (৬০) ও জামালপুর সদরের সালেহা বেগম (৭০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছয় জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯২ জন রোগী চিকিৎসাধীন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। আর নতুন ভর্তি হয়েছেন ১০ জন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৯৫টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102