ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা: এবার বিমানের মাস্কাট ফ্লাইট বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

কোভিড-১৯ মহামারীর কারণে এবার ওমানের নিষেধাজ্ঞার কারণে মাস্কাট ফ্লাইট বাতিল করেছে বিমান।

মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

করোনাভাইরাস মহামারীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ঢাকা থেকে মাস্কাটে দুটি এবং চট্টগ্রাম থেকে দুটি ফ্লাইট পরিচালনা করত।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ৬৩ জন যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইটের মাস্কাট যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

তাহেরা খন্দকার বলেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদেরকে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

সোমবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে এক সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব সরকারও। এর পরিপ্রেক্ষিতে জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইটও বাতিল করতে হয়েছে বিমানকে।

প্রসঙ্গত যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে ভিন্ন বৈশিষ্ট্যের এক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিমান চলাচলে আগের নিষেধাজ্ঞা পুনরায় ফেরত আনছে বিভিন্ন দেশ।

এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, বুলগেরিয়া, সুইজারল্যান্ড ও তুরস্ক বিভিন্ন মেয়াদে ফ্লাইট বাতিল করেছে।

Shares
facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonpinterest sharing buttonlinkedin sharing buttonprint sharing button

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102