ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা ও উপসর্গে ২১ জেলায় ১১৯ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের ২১ জেলায় ১১৯ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ২২ জন। এদের মধ্যে চট্টগ্রামে একদিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে সর্বোচ্চ এক হাজার ৩১৫ জন। চট্টগ্রাম জেলায় শনাক্তের হার প্রায় ৩৭ দশমিক চার এক শতাংশ।

কুমিল্লায় মারা গেছেন আরো পাঁচজন। খুলনা বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনার চারটি হাসপাতালে ১৬, কুষ্টিয়ায় ১১ এবং সাতক্ষীরায় ৬ জন রয়েছেন।

এদিকে, রাজশাহী বিভাগে একদিনে মারা গেছেন আরো ১৯ জন। এদের মধ্যে রাজশাহীর ৬, পাবনার ৫, নাটোরের ৫, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়ার একজন করে মারা গেছেন।

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ২৬ জন মারা গেছেন। এদের মধ্যে বরিশালের ১১, ভোলার ৬, ঝালকাঠির ৩, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুরের ৬ জন রয়েছেন।

ময়মনসিংহ বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৬ জনের মধ্যে ময়মনসিংহের ১১, শেরপুরের ৩ এবং নেত্রকোনার ২ জন রয়েছেন। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে টাঙ্গাইলে ৩ জন মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102