ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা ও উপসর্গে ৩১ জেলায় ১২৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় দেশে মহামারি করোনাভাইরাস ও এর উপসর্গ নিয়ে ৩১ জেলায় ১২৩ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিভাগে ৩৪ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ১২ ও চট্টগ্রামে ৪ জনসহ বিভাগের অন্যান্য জেলায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে পাবনার ৫, রাজশাহীর ৩, নওগাঁর ৩, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা গেছেন। খুলনা বিভাগে করোনায় ১৯ জন মারা গেছেন। এর মধ্যে কুষ্টিয়ার ৫, খুলনার ৪, যশোরে ও ঝিনাইদহে ৩ জন করে, চুয়াডাঙ্গার দুই এবং বাগেরহাট ও মেহেরপুরে ১ জন করে রয়েছেন।

ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত নয়জনসহ উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন। এদের মধ্যে নেত্রকোণায় ২, শেরপুর ও জামালপুরে একজন করে রয়েছেন। সিলেট বিভাগের মধ্যে জেলায় ২জন, মৌলভীবাজারে একজনসহ ৯ জনের মৃত্যু হয়েছে।

বরিশালে করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশালের ২ জন, ভোলার ২ জন, পটুয়াখালীতে ১, ঝালকাঠির ৩ জন রয়েছেন। বাকি ৬ জন করোনার উপসর্গ নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে রংপুর বিভাগে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরের ৫, ঠাকুরগাওয়ে ৩, দিনাজপুর ও নীলফামারীতে ২, কুড়িগ্রাম ও গাইবান্ধার একজন করে রয়েছেন। এছাড়া, করোনা ও উপসর্গ নিয়ে টাঙ্গাইলে দুইজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102