ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা ও উপসর্গ নিয়ে ২০ জেলায় ১১৬ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২০ জেলায় ১১৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ৪ জন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে ২ জন করে ৪ জন এবং পাবনায় একজন মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত, ৯ জনের উপসর্গ ছিল।

খুলনা বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪৭ জন মারা গেছে। এদের মধ্যে খুলনায় ১৩ জন, কুষ্টিয়া ১৩, যশোরে ১৩ জন এবং সাতক্ষীরায় ৮ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছে। এর মধ্যে বরিশালের ৭ জন, ঝালকাঠি ২, পটুয়াখালী ২ এবং পিরোজপুরে একজন। ময়মনসিংহ বিভাগে ১৫ জন মারা গেছে। ৫ জন আক্রান্ত এবং ১০ জনের উপসর্গ ছিল। এদের মধ্যে ময়মনসিংহের ১১ নেত্রকোনা ৩ এবং শেরপুরের একজন রয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে ৬ জন, কুমিল্লায় ১৩ জন, ফরিদপুরে ৬ জন এবং টাঙ্গাইলে ৩ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102