ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা; চট্টগ্রামে বেড়েছে সংক্রমণ ও মৃত্যুহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

চট্টগ্রামে এপ্রিল-মে মাসে হাসপাতালগুলোতে চাপ তেমন না থাকলেও জুন মাসের তৃতীয় সপ্তাহের পর থেকে অস্বাভাবিক বেড়ে গেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। কয়েকদিন ধরে বৃদ্ধির হার ২৫ থেকে ৩০ শতাংশ থাকলেও গত শুক্রবার তা ৩৪ শতাংশ ছাড়িয়ে যায়। এর প্রভাব পড়েছে বন্দর নগরীর সরকারি-বেসরকারি সব হাসপাতালে। বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আসছেন করোনা পরীক্ষা করাতে।

গত এক সপ্তাহে নগরী ও জেলায় আক্রান্ত রোগীর পাশাপাশি বেড়েছে মৃত্যুহারও। ৩০ শে জুন সর্বোচ্চ দশ জন রোগীর মৃত্যু হয়।শক্তিশালী ডেল্টা ভ্যারিয়েন্ট এর কারণে করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা চিকিৎসকদের।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট, ডা. মো. আবদুর রব বলেন, ‘পরিবারের সকল সদস্য একদিনেই পজিটিভ হচ্ছে। আমরা আজকে একজন পজিটিভ, পরদিন বাকি সবাইকে যদি টেস্ট করি সবাই পজেটিভ। দ্রুত হারে সংক্রমণ হচ্ছে।’

চলমান লকডাউনে সংক্রমণের হার কমানো না গেলে এর প্রভাব ভয়াবহ হতে পারে বলে মনে করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সমন্ধয়ক আ ম ম মিনহাজুর রহমান। তিনি বলেন, ‘কঠোর লকডাউন কতটুকু কার্যকর হবে সেটি নির্ভর করছে আইনশৃঙ্খলা বাহিনী যারা মাঠে আছে তাদের উপর আর মানুষের সচেতনতার উপর। সংক্রমণ কমানোর জন্য কঠোর লকডাউন কার্যকরের কোনো বিকল্প নেই।’
এখন পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ৩শ ৬৮ জন ও মৃত্যু হয়েছে ৭’শ ১৭ জনের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102