ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পরই মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত

করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নেয়ার কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভারতের মহারাষ্ট্রে এ ঘটনা ঘটেছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম সুখদেব কিরদাত। তার বাড়ি ভিওয়ান্ডিতে। তিনি ছিলেন একজন চক্ষুরোগ বিশেষজ্ঞের গাড়ির চালক। মঙ্গলবার কোভিড টিকার দ্বিতীয় ডোজ দেয়ার ১৫ মিনিটের মধ্যেই হাসপাতালের অবজারভেশন রুমে জ্ঞান হারিয়ে ফেলেন সুখদেব।

প্রায় সঙ্গে সঙ্গেই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই সন্তানের জনক সুখদেবকে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ঠিক কী কারণে সুখদেবের মৃত্যু হয়েছে সে ব্যাপারে তারা নিশ্চিত হতে পারেননি। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

গত ২৮ জানুয়ারি সুখদেবকে কোভিড টিকার প্রথম ডোজ দেয়া হয়েছিল। হাসপাতালের চিকিৎসক কে আর খারাত বলেছেন, এক মাস আগে সুখদেবকে কোভিড টিকার প্রথম ডোজ দেয়া হয়েছিল। তখন কোনও সমস্যা হয়নি। দ্বিতীয় ডোজ দেয়ার আগেও তার সার্বিক শারীরিক পরীক্ষা হয়েছিল।

খারাত বলেন, দীর্ঘ দিন ধরেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন সুখদেব। তবে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার আগে সুখদেবের রক্তচাপ স্বাভাবিকই ছিল। পা একটু ঘামছিল। তবে সুখদেবের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102