ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনা টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী টিকা নেওয়ার পর টিকা নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াসেফ ওসমান, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলমসহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের নেতারা।

টিকা নেওয়ার পর ৩০ মিনিট বিশ্রাম নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপর সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আমরা আজ প্রথম ডোজ নিলাম। আর দেড় মাস পর আরেক ডোজ নেব।’ তিনি বলেন, ‘কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কারো কোনো রকম অসুবিধা হয়নি। টিকা নেওয়ার পর আমরা মন্ত্রী ও চিকিৎসক নেতারা একসঙ্গে বসে আড্ডা দিয়েছি।’

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘আমার টিকা নেওয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি এখন সুস্থ আছি। প্রথমে টিকা নিতে পেরে আমি খুবই আনন্দিত।’

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ১৬২ জন টিকা নেন। এখানে পাঁচটি বুথে টিকাদান চলছে। ১ নম্বর বুথে শুধু ভিআইপিদের টিকা দেওয়া হয়। টিকা দান কার্যক্রম দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102