ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা নিয়ে চীনা প্রেসিডেন্টকে আমি কিছু বলিনি : বাইডেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি তার চীনা সমকক্ষ শি জিনপিং-এর সঙ্গে টেলিফোনালাপে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করেননি। তিনি আমেরিকায় কোভিড-১৯-এর টিকা প্রদান এবং করোনার নয়া ধরণ ছড়িয়ে পড়ার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে ফক্স নিউজের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, চীন করোনাভাইরাসের ব্যাপারে শুরু থেকে বিশ্বকে বিভ্রান্ত করেছে কিনা- এমন প্রশ্ন বাইডেন তার ফোনালাপে শি’কে করেছিলেন কিনা? উত্তরে বাইডেন ‘না’ সূচক জবাব দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমার তেমন কোনো কথা হয়নি। আপনাদেরকে ধন্যবাদ।’ একথা বলে বাইডেন সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

এর আগে হোয়াইট হাউজ জানিয়েছিল, গত ১০ ফেব্রুয়ারি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন বাইডেন। তখন বলা হয়, দুই নেতা করোনা মহামারী, মানবাধিকার, বাণিজ্য এবং ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।

গত ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমস ও প্রোপাবলিকা এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জানায়, কোভিড-১৯ ছড়িয়ে পড়ার ব্যাপারে চীন সরকারের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল এই যে, তারা এ সংক্রান্ত তথ্য চেপে যাওয়ার নীতি গ্রহণ করেন। চীন থেকে বহির্বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত এই নীতিতে অটল থাকে বেইজিং।

প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্প এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার জন্য বহুবার চীনকে দায়ী করেছেন। তিনি এ সম্পর্কে বিশ্বকে সতর্ক না করার জন্যও বেইজিং-এর প্রতি অভিযোগের আঙুল তোলেন। চীন সরকার অবশ্য শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।

সূত্র : পার্সটুডে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102