ads
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা নিয়ে বিতর্কিত বক্তব্য, কঙ্গনার পোস্ট মুছে দিল ইনস্টাগ্রাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৬৪ বার পঠিত

নানা বিতর্কিত পোস্ট দেওয়ায় টুইটারে নিষিদ্ধ কঙ্গনা রানাওয়াত। এবার ইনস্টাগ্রাম থেকে সরিয়ে ফেলা হয়েছে তার একটি পোস্ট। কঙ্গনা কোভিড পজিটিভ হওয়ার খবর দিয়েছিলেন শনিবার সকালে। রবিবার সেই পোস্ট মুছে দেওয়া হয়েছে। কঙ্গনা রানাউতের দাবি, এ সবের পিছনে দায়ী ‘কোভিড ফ্যান ক্লাব’।

শনিবার সকালে তিনি ইনস্টাগ্রামে নিজের সংক্রামিত হওয়ার খবরটি দিয়ে লিখেছেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন’।

কঙ্গনা আরও দাবি করেছিলেন, এই ভাইরাসকে ধ্বংস করবেন। মানুষকে তার উপদেশ, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভয় পান, তবে সে আপনাকে আরও বেশি ভয় দেখাবে’।
তারপরেই রবিবার দুপুরে কঙ্গনার নতুন পোস্ট। জানা গেল, তার আগের পোস্ট সরিয়ে নিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। সেই খবরটি দিয়ে কঙ্গনার দাবি, ‘নেটমাধ্যমে সন্ত্রাসবাদী এবং কমিউনিস্টরা রয়েছে জানি। এবারে জানলাম, কোভিড ফ্যান ক্লাবও রয়েছে’। তার মতে, তিনি ভাইরাসকে ধ্বংস করবেন বলেছিলেন বলেই তার পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। আর তাই তার উপলব্ধি, ইনস্টাগ্রামেও এক সপ্তাহের বেশি টিকতে পারবেন কিনা তার সন্দেহ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102