ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রবাসীদের করোনা পরীক্ষায় শাহজালালে বসল পিসিআর ল্যাব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত
করোনা পরীক্ষায় শাহজালালে বসল পিসিআর ল্যাব

প্রবাসীদের করোনা পরীক্ষা করার জন্য রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হলো আরটি পিসিআর ল্যাব।

শনিবার রাতে ল্যাব স্থাপনের কাজ শেষ হলেও এখনও যাত্রীদের করোনা পরীক্ষা শুরু হয়নি বলে জানা গেছে। এই ল্যাবের মাধ্যমে অল্প সময়ের মধ্যে করোনার পরীক্ষার ফল পাওয়া সম্ভব।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে বলেন, শনিবার ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্যসেবা বিভাগের দুটি টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছে, তারাই গোটা প্রক্রিয়া দেখছেন। ফলে কবে থেকে ল্যাবগুলোতে নমুনা নেওয়া শুরু হবে তাও কমিটির লোকজন বলতে পারবেন।

বিমানবন্দরে আরটি পিসিআর ল্যাব না থাকার কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে তাদের দেশে ঢুকতে দিচ্ছিল না।
অনেক দেশ বিমানবন্দর থেকে করোনা পরীক্ষা করার পর উড়োজাহাজে ওঠার শর্ত আরোপ করেছে।

বাংলাদেশের কোনো বিমানবন্দরে এমন সুবিধা না থাকায় অনেক প্রবাসী দেশে আটকা পড়েন। ফলে একদিকে প্রবাসীরা বিদেশে তাদের চাকরি নিয়ে উদ্বেগে ছিলেন, অন্যদিকে দেশ বঞ্চিত হচ্ছিল রেমিট্যান্স আয়ের সম্ভাবনা থেকে।
এসব বিষয়কে গুরুত্ব দিয়ে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের দ্রুত আরটি পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দেন।

এর পরই সাতটি বেসরকারি প্রতিষ্ঠানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি পিসিআর ল্যাব বসাতে অনুমোদন দেয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102