ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা; পশ্চিমবঙ্গে পাঁচজনে একজন শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রাণঘাতী এই ভাইরাসের ভয়াল থাবায় টালমাটাল অবস্থা দেশটিতে। মৃতের সংখ্যায় প্রতিদিনই নয়া রেকর্ড গড়ছে ভারত।

দ্বিতীয় ঢেউয়ে দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য উত্তর প্রদেশ। তবে অন্যান্য রাজ্যেও করোনার পারদ ঊর্ধ্বমুখী। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের নমুনা পরীক্ষায় একজন সংক্রমিত বলে আনন্দবাজারের খবরে বলা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) রাতে রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে ৪২ হাজারেরও বেশি কোভিড টেস্ট হয়েছে। তার মধ্যে ৮ হাজার ৪২৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। প্রতি পাঁচজনের কোভিড পরীক্ষায় একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। দৈনিক সংক্রমণের হার পৌঁছেছে ২০ দশমিক ১ শতাংশে।

২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যাও বেড়ে হয়েছে ৩৮। আক্রান্তের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়লেও একদিনে মাত্র ২৪ হাজার ১০০ জনকে টিকা দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102