ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা প্রতিরোধী টিকা নিলেন সুপ্রিম কোর্টের ৫৫ বিচারপতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধী টিকা নিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের ৫৫ জন বিচারপতি। এদের মধ্যে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ জন এবং হাইকোর্ট বিভাগের ৪৮ জন বিচারপতি রয়েছেন।

এদিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দেশের সকল নাগরিককে টিকা নিতে আহ্বান জানিয়েছেন।

রবিবার বিকেল ৩টায় প্রধান বিচারপতি সস্ত্রীক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেন। তবে এর আগেই গতকাল সকালেই হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমসহ বেশ কয়েকজন বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যিালয় হাসপাতালে টিকা নেন।

টিকা নেওয়ার পর প্রধান বিচারপতি বলেন, ‘আমি টিকা দিয়েছি। আমার স্ত্রীও দিয়েছে। এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। আমাদের দেশের সর্বোচ্চ আদালত হলো- আপিল বিভাগ। আপিল বিভাগের প্রত্যেক বিচারপতি টিকা দিয়েছেন। এখন পর্যন্ত হাইকোর্ট বিভাগের ৪০ জনের মতো টিকা দিয়েছেন। আরো দেবেন। সুতরাং আমি দেশবাসীকে বলবো, সবাই তাড়াতাড়ি নিবন্ধন করুন। তিনি বলেন, স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে সবার আগে টিকা দেওয়া হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল কৃতিত্ব।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102