ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা : ফেনীতে মারা গেলেন আরও ৫ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই) ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী এ তথ্য জানান।

মৃতরা হলেন- ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকার বাসুদেব শীল (৪০), ছাগলনাইয়ার চাঁদগাজী এলাকার সফিকুর রহমান (৬০), দাগনভূঞার বেকের বাজার এলাকার আবুল হোসেন (৬২), সোনাগাজীর আমান উল্লাহ (৭২) ও চৌদ্দগ্রামের স্বপ্না আক্তার (৩৫)।

তিনি বলেন, ‘৩০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১৩৬ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে উপসর্গে ১১৪ জন ও করোনায় আক্রান্ত হয়ে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। ১২৩ জনকে অক্সিজেন সেবা ও ১৩ জনকে আইসিইউ সেবা দেয়া হচ্ছে।’

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৭৮ জন, দাগনভূঞায় ২৫ জন, ছাগলনাইয়ায় ২৯জন, পরশুরামে ২৪ জন ও ফুলগাজীতে আটজন রয়েছে।

জেলায় আক্রান্তদের মধ্যে এক হাজার ৮৮১ জন হোম আইসোলেশনে ও ৬০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102