ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা বিশ্ববাসীকে বিভক্ত করে ফেলেছে: গুতেরেস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪ বার পঠিত

করোনাভাইসের টিকা নিয়ে বিশ্ববাসীর বিভক্তিতে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় শুক্রবার তিনি এ প্রতিক্রিয়া জানান। খবর আনাদোলুর।

জনস্বাস্থ্য এখন সবচেয়ে বড় ও জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ। টিকা নিয়ে বৈষম্য এখন স্পষ্ট হয়ে উঠেছে।

এ ক্ষেত্রে বৈষম্য দূর করতে না পারলে করোনার মহামারী বিশ্ব থেকে দূর করা যাবে না।

তিনি বলেন, বিশ্বের ১০টি ধনী দেশ করোনার ৭৫ ভাগ টিকা নিজেদের কুক্ষিগত করে রেখেছে। আর শতাধিক গরিব দেশে এখন পর্যন্ত টিকার একটি ডোজও পৌঁছায়নি।

এভাবে বিশ্ব থেকে করোনা নির্মূল সম্ভব না। শতভাগ টিকাদান করলেও অন্য দেশ থেকে আবারও এটির সংক্রমণ হতে পারে, তাই সবার উচিৎ এ ক্ষেত্রে বৈষম্য দূর করা।

সবাই যাতে সমানভাবে করোনার টিকা পায়, তা নিশ্চিত করতে হবে বিশ্ব নেতৃবৃন্দকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102