ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা ; ভারতে একদিনে শনাক্তের সব রেকর্ড ভেঙে চুরমার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

ভারতে মহামারি করোনাভাইরাসের তাণ্ডব আরও বেড়েছে। মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

রোববার (১১ এপ্রিল) এনডিটিভির খবরে বলা হয়েছে, দেশটিতে শনিবার (১০ এপ্রিল) একদিনে এক লাখ ৫২ হাজার ৮৯৭ জন নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন; যা দেশটির ইতিহাসে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড। এ ছাড়া নতুন শনাক্তের হার আগের দিনের তুলনায় পাঁচ শতাংশ বেশি।

এ নিয়ে পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে নতুন করে আরও ৮৩৯ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা পৌঁছেছে এক লাখ ৬৯ হাজার ৩০৫ জনে।

প্রায় সাড়ে ৬ মাস পরে ভারতে সক্রিয় করোনা রোগী ১০ লাখের ঘরে পৌঁছেছে। আক্রান্ত রোগীদের মধ্যে মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্নাটক, উত্তর প্রদেশ ও কেরালা এই পাঁচ রাজ্যে রয়েছেন ৭২ দশমিক ২৩ শতাংশ।

এদিকে ভারতে টানা পাঁচ দিন এক লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। উদ্বেগজনকভাবে বাড়তে থাকা এই ভাইরাস প্রতিরোধে অনেক রাষ্ট্র রাত্রীকালীন কারফিউ জারি করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102