ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২২ বার পঠিত

মানুষের জীবন সবার আগে, তাই করোনা মোকাবেলায় সবাইকে সর্বোচ্চ সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকালে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের নবনির্মিত বহুতল প্রধান কার্যালয় ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নতুন কার্যালয়ের উদ্ধোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সরকার যে নির্দেশনাগুলো দিয়েছে, সবাইকে সেগুলো যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান।

একযুগ আগের এবং এখনকার বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য আছে উল্লেখ করে উন্নয়নের কথাগুলো মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতায় আসার পর থেকেই সরকার দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। করোনার সময়ও আমরা অর্থনীতির গতি সচল রাখতে পেরেছি। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মাত্র সাড়ে তিন বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বল্পোন্নত দেশে রূপান্তর করেছিলেন। বিশেষ করে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচলার ফলে সেখান থেকে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্ণীতি সততার সাথে মোকাবেলা করার জন্য এনএসআই সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এনএসআই কর্মকর্তাদের ব্যাপক প্রশিক্ষণের তাগিদও দেন তিনি। তিনি বলেন, ক্রমাগত অপরাধের ধরন পাল্টাচ্ছে এবং সেদিকে নজর রেখেই উন্নত প্রশিক্ষণের দিকে নজর দিচ্ছে সরকার। আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেটা রাখতে হলে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে এবং করোনা মোকাবিলা করতে হবে।

এনএসআই সদস্যরা সততার সাথে কাজ করলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে হিসেবে পরিচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102