ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা; রাজশাহীতে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত এই হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
মঙ্গলবার (২৯ জুন) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২৮ জুন) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত এসব ব্যক্তিদের মৃত্যু হয়। তদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নাটোরের ৫ জন নওগাঁর ২ জন ও চুয়াডাঙ্গার ১জন রয়েছেন।
হাসপাতালের দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে ৯জনের করোনা পজেটিভ ছিল। বাকি ১৬ জন মারা গেছে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে। গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে এই হাসপাতালে নতুন ৭০জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ফিরেছেন ৫০ জন আর হাসপাতালে করোনার রোগীর জন্য নির্ধারিত ৪০৯টি শয্যার মধ্যে ৪৫৯ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় তাদের দুটি পিসিআর ল্যাবে ৪৫৫ জনের নমুনার মধ্যে ১৬৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। যা শনাক্তের বিবেচনায় ৩৬ দশমিক ৯২ শতাংশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102