ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা সংকটের মধ্যেই ভারতে পালিত হচ্ছে ঈদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

আজ বিশ্বের অনেক দেশের মতই ভারতেও পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। করোনা মহামারির মধ্যে দেশটির বিভিন্ন রাজ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

তবে, এবার বেশ কিছু ঐতিহাসিক ঈদের জামাতে ঈদের নামাজ আদায় বন্ধ রেখেছে ধর্মীয় সংগঠনগুলো। যেমন কলকাতার রেড রোডের এবার ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। আবার বড় জামাতেও ৫০ জনের বেশি জামাতে অংশ নিতে পারছেন না। ঈদের আনন্দ পরে যেন কারো স্বাস্থ্যঝুঁকি না বাড়ায় এর জন্য সবাই সচেতনভাবে খুশির ঈদকে এবার সচেতনতা ও সুস্থ থাকার ঈদ হিসাবে উদযাপন করছেন।

কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাসহ নদীয়া, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় ছোট ছোট ঈদের জামাতে ধর্মপ্রাণ মুসল্লিরা এক কাতারে দাঁড়িয়ে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করেন এবং পৃথিবীর এই সংকট থেকে মুক্তির জন্য রাব্বুল আলামিনের কাছে মাগফেরাত কামানা করেন।

এদিন কলকাতার মেয়র ও রাজ্যটির পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম নিজের বাড়িতে পরিজনদের নিয়ে ঈদের জামাতে শরিক হন। নামাজ আদায় শেষে দুস্থদের মধ্যে বস্ত্র ও খাবার দান করেন।

পরে তিনি বলেন, দেশজুড়ে যে মহামারি চলছে মহান সৃষ্টিকর্তার কাছে চাইলাম যাতে দ্রুত আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারি। আমরা সবাই যেন আবার আাগের মতো মিলে মিশে ঈদের জামাতে অংশ নিতে পারি, নামাজ শেষে সৌহার্দ্যের আলিঙ্গন করতে পারি।

এদিকে পবিত্র ঈদে রাজ্য ও দেশের মুসলিম জনগোষ্ঠীর মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেশে ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102