ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা সংক্রমণে বিকলাঙ্গ হতে পারে মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

করোনা ভাইরাসের সঙ্গে স্নায়ুবিক বিরল সমস্যার যোগসূত্র পেয়েছেন বিজ্ঞানীরা। তারা ২১ টি দেশের ৪৩ জন প্রাপ্ত বয়স্ক করোনা রোগীর ওপর গবেষণা করে দেখেছেন, তাদের মধ্যে দেখা দিয়েছে অ্যাকিউট ট্রান্সভার্স মাইলিটিস (এটিএম) লক্ষণ। এটা হলো মেরুদণ্ডের একরকম প্রদাহ। এ থেকে মারাত্মক বেদনা অনুভূত হতে পারে। মানুষের প্যারালাইসিস হয়ে যেতে পারে এবং ইন্দ্রিয়গত সমস্যায় ভুগতে পারে।

এ খবর দিয়েছে অনলাইন সায়েন্স এলার্ট। এ পরীক্ষায় যেসব রোগীকে বাছাই করা হয় তার মধ্যে ছিলেন ২১ থেকে ৭৩ বছর বয়সীরা। এর বাইরে ছিল ৩টি শিশু, যাদের বয়স ৩ থেকে ১৪ বছরের মধ্যে।

এসব নিয়ে যেসব গবেষক গবেষণা করেছেন তাদের মতে, এটা নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে। যেকোনো এক বছরে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে এটিএমে ভোটার মোটামুটি হার হলো ১.৩৪ থেকে ৪.৬ ভাগ। এই গবেষণার গবেষকরা লিখেছেন, করোনা রোগীদের মধ্যে আমরা অনাকাঙ্ঘিতভাবে অধিক হারে স্নায়ুবিক জটিলটা প্রত্যক্ষ করেছি। তারা আক্রান্ত হওয়ার ১০ দিন থেকে ৬ সপ্তাহ পর্যন্ত শতকরা ৬৮ ভাগ রোগীর দেহে এই বিষয়টি থাকে সুপ্ত অবস্থায়। কিন্তু করোনা সংক্রমণ পরবর্তীতে স্নায়ুবিক জটিলতা বৃদ্ধি পায়। করোনা সংক্রমণের সঙ্গে স্নায়ুবিক জটিলতার বিষয়টি নতুন এই গবেষণায় উঠে এসেছে।

এই রোগটি বিবিধ স্নায়ুবিক সিস্টেমের সঙ্গে সম্পর্কিত, যেমন ব্রেনের মধ্যে দীর্ঘসময় ধোয়াশার মতো প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর সঙ্গে যুক্ত থাকে কোয়াড্রিপ্লোজিয়া এবং প্যারাপ্লেজিয়া। আবার মূত্রথলির নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে। পানামা’তে এমন একটি ঘটনা আবিষ্কার হওয়ার পর এই গবেষণা চালানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102