ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা সংক্রমণ বাড়ায় সরকার চিন্তিত: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২২ বার পঠিত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে ফের করোনা সংক্রমণ বাড়ছে। এতে চিন্তিত সরকার। রোববার (২৬ জুন) বিকেলে রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবিতে কলেরা টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

জাহিদ মালেক তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করেছিল। তবে আমরা সেই ভাইরাস নিয়ন্ত্রণে সফল হয়েছিলাম। কিন্তু আবারও দেশে সংক্রমণ বাড়ছে। এতে আতঙ্কিত না হলেও চিন্তিত স্বাস্থ্য বিভাগ।

তিনি বলেন, ইতোমধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশের প্রায় সবাইকে করোনা টিকার আওতায় আনা হয়েছে। এতে সংক্রমণ ১ শতাংশের নিচে চলে এসেছিল। আর মৃত্যু প্রায় শূন্যের কোটায় পৌঁছেছিল। কিন্তু এখন আবার সংক্রমণের হার ১৫ শতাংশে উঠেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।এরই মধ্যে মন্ত্রণালয়ের অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন এই ভারাসে সংক্রমিত হয়েছে।

তিনি বলেন, এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে।সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সর্বোপরি, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102