ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা সংক্রমণ বেশি বাড়লে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ২৬ বার পঠিত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার আবার বেড়ে যাওয়ায় মানুষের চলাফেরায় আবার বিধিনিষেধ আরোপ হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগী বেড়ে যাচ্ছে, যেভাবে বাড়ছে এটা আশঙ্কাজনক। এ নিয়ে কেবিনেটের সঙ্গে আলোচনা হয়েছে। বেশ কিছু পরামর্শ দেয়া হয়েছে। এগুলো এখনও ফাইনাল না।

কেবিনেট থেকে কী কী প্রস্তাব এসেছে, এমন প্রশ্নে জাহিদ মালেক বলেন, ‘যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না, চললে জরিমানা দিতে হবে। যাত্রীর সংখ্যা অর্ধেক নেয়ার প্রস্তাব করা হয়েছে। রেস্টুরেন্টে মাস্ক পরে যেতে হবে। দোকানের সময়সীমা কমিয়ে আনার কথা বলা হয়েছে; রাত ১০টার পরিবর্তে ৮টা করার কথা বলা হয়েছে।’

নির্দেশগুলো বাস্তবায়নে প্রস্তুতির জন্য সাত দিনের সময় দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্কুল বন্ধের পরিস্থিতি হয়নি। সংক্রমণ বেড়ে গেলে লকডাউনের চিন্তা আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102