ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নদীতে তলিয়ে গেল দুই ভাই

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৯৮ বার পঠিত

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সোহম বড়ুয়া (১১) ও আপন বড়ুয়া (৯) নামে দুই ভাই নিখোঁজ হন। পরে নিখোঁজের ৭ ঘন্টা পর আপনের মরদেহ কাপ্তাই নৌ বাহিনীর ডুবুরি দল উদ্ধার করলেও সোহমকে এখনও উদ্ধার করা যায়নি।

শনিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। তাদের বাড়ি উপজেলার শিলক ইউনিয়নের পূর্ব বড়ুয়াপাড়া গ্রামে।

তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। সুজন বড়ুয়ার ছেলে সোহম স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণি ও রাজু বড়ুয়ার ছেলে আপন নগরের একটি স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, সোহমের চাচাতো ভাই আপন বড়ুয়া ঈদের ছুটিতে নগরের বাসা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। শনিবার বাড়ির পাশে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে দুই ভাই। গোসলের এক পর্যায়ে স্রোতে তারা তলিয়ে যায়। টের পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল নদীতে অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে নগরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে নামে। পাশাপাশি কাপ্তাই নৌ বাহিনীর ডুবুরি দলও নদীতে অভিযান চালায়। পরে নৌ বাহিনীর ডুবুরি দল আপনের মরদেহ উদ্ধার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102