ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কর্মচারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, মালিক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

গাজীপুরের কোনাবাড়ীতে নারী কর্মচারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে এক ওষুধ কোম্পানির মালিকের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার মো. আওলাদ হোসেন নামে অভিযুক্ত ব্যক্তিকে কেসিটি করপোরেশনের আমবাগ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আওলাদ হোসেন আমবাগ সড়ক মোড় এলাকার রমজান আলীর ছেলে এবং কোনাবাড়ী বাজার এলাকায় রনু সুপার মার্কেটের মালিক। একই মার্কেটে আরগান ফার্মাসিউটিকেল নামে একটি ওষুধ তৈরির কারখানা রয়েছে তার। ওই কারখানাতেই কাজ করতেন ভুক্তভোগী নারী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী নারীকে ১১ বছর আগে ওই ওষুধ কোম্পানিতে কাজের জন্য নিয়োগ দেন আওলাদ। সম্প্রতি ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতিতে একাধিক স্থানে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর থেকে ওই নারী তাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি তাকে প্রাণনাশের হুমকি দেন।

বিষয়টি নিয়ে কোনো সুরহা না হওয়ায় আওলাদ হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন ওই নারী।

কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক বলেন, নারীর করা মামলায় বিকেলে আওলাদকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আসামিকে আদালতে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102