ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কর্মসূচিতে হামলার প্রতিবাদে রোববার সারাদেশে সমাবেশ করবে বিএনপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬ বার পঠিত

রাজধানীর মিরপুরসহ সারা দেশে বিএনপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী রোববার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে গতকাল (বৃহস্পতিবার) দেশব্যাপী সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর (রোববার) ঢাকা মহানগরসহ প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তাই হামলা, মামলা, গ্রেফতার, হত্যা ও নির্যাতন করেও বিএনপির আন্দোলন দমন করা যাবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102