ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে পুলিশের গুলি, নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৪৯ বার পঠিত

ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত এক পুলিশ সদস্যের ছোড়া এলোপাথাড়ি গুলিতে এক নারী নিহত হয়েছেন। পরে ওই পুলিশ সদস্য আত্মঘাতী হন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি জানিয়েছে।

পুরো ঘটনাটি মাত্র  পাঁচ মিনিটে ঘটে বলে জানিয়েছেন বাবলু শেখ নামে এক প্রত্যক্ষদর্শী।

ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারই ওই পুলিশ সদস্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে কাজে যোগ দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি। তার পর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন।

নিরাপত্তারক্ষীর ছোড়া গুলি গিয়ে লাগে এক নারীর শরীরে। তারও ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, ছোড়া গুলি গিয়ে লাগে এক বাইক চালকের পিঠে। বাইকের পিছনে থাকা এক নারীরও গুলি লাগে। তিনি ঘটনাস্থলে নিহত হন।

স্থানীয় সূত্রে দাবি, ওই নারী কোনো অ্যাপের মাধ্যমে বাইকটি বুক করেছিলেন। এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে।

শুক্রবার পার্ক সার্কাস মোড় ,যেখানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অবস্থিত,  সেখানে একটি সংগঠনের জমায়েতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। তার মধ্যে এই ঘটনা ঘটে বলে আনন্দবাজার জানিয়েছে।

ঘটনাস্থলে পুলিশের শীর্ষ কর্মকর্তারা পৌঁছেছেন বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। 

 

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102