ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলকাতা নাইট রাইডার্সের আরেক ক্রিকেটারের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার টিম সেইফার্ট। নিউজিল্যান্ডের এ ক্রিকেটারকে চেন্নাইয়ে আইসোলেশনে রেখেছে আয়োজকরা।

শনিবার (০৮ মে) নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, সেইফার্ট পিসিআর টেস্টে পজিটিভ হয়েছেন।

উইকেটরক্ষক এ ব্যাটসম্যানের করোনার সকল উপসর্গ ছিল। এ জন্য আইপিএল স্থগিত হওয়ার পর নিউজিল্যান্ডের অন্যান্য ক্রিকেটারের সঙ্গে তাকে সংস্পর্শে আনা হয়নি। আহমেদাবাদ থেকে তাকে চেন্নাইয়ের বিশেষ আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, সেইফার্ট চেন্নাইয়ে তার চিকিৎসা পাচ্ছে। সেখানে অস্ট্রেলিয়ার মাইকেল হাসিও চিকিৎসা নিচ্ছেন। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করছি, সে দ্রুত সুস্থ হয়ে ফিরবে।

তিনি আরও বলেন, দুটি করোনা টেস্টে নেগেটিভ এলে তাকে দেশে ফিরিয়ে আনা হবে। টিম এবং অন্যান্য ক্রিকেটারের জন্য সাম্ভাব্য সকল কিছুর ব্যবস্থা করা হয়েছিল। দুর্ভাগ্যজনক টিম পজিটিভ এসেছে। এ খবর পাওয়ার পর তার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা সকল সহযোগিতার আশ্বাস দিয়েছি।

রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে কলকাতায় যোগ দিয়েছিলেন সেইফার্ট। যুক্তরাষ্ট্রের পেসার আলী খান ২০২০ সালে ইনজুরি আক্রান্ত হন। এরপর সেইফার্টকে দলে নেয় কলকাতা। এ বছর তাকে ধরে রেখেছিল শাহরুখ খানের দল।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102