ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলাপাড়ায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া মহল্লায় আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনের বাসিন্দাদের সাথে আনসার সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে।

আনসার ব্যাটালিয়ন সদস্যদের ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় নারীসহ নয় জন আহত হয়েছে। এর মধ্য নুরআলম (৪০) ও তানিয়াকে (২৫) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজর পর এ ঘটনা ঘটে। আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনের বাসিন্দারা স্থানীয় মসজিদের জন্য বনের দুটি গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। প্রায় আধাঘণ্টা দু পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিন আনসার সদস্য আহতের দাবি করলেও কেউ নাম জানায়নি।

স্থানীয়দের অভিযোগ, আনসার ক্যাম্প বাউন্ডারির মসজিদটি তাঁরা নির্মাণ করেন ১৯৮৯ সালে। করোনা পরিস্থিতির কারণে ওই মসজিদে বাইরর লোকজনকে নামাজ পড়তে নিষেধ করা হয়। যার প্রেক্ষিত বেড়িবাঁধের বাইরের বাসিন্দারা একটি পাঞ্জেগানা মসজিদ তৈরি করেন। সেখানকার মসজিদ ঘরের সমস্যার জন্য বনবিভাগর দুইটি গাছ কাটছিল। ওই গাছ কাটতে বাধা দেন আনসার সদস্যরা এবং আবুল কালাম নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে মারধর করা হয়। এখবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আনসার সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের হাসপাতাল পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, ঘটনার পরবর্তীতে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করা হয়েছে উভয় পক্ষেরই লোকজন সামান্য আহত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102