ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলাপাড়ায় ছাত্রলীগ নেতার কবজি কর্তন, উভয় গ্রুপের আহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

দলীয় ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত উভয় পক্ষের দু’জনকে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে তেগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম (২২)। তাকে কুপিয়ে ডান হাতের কবজি কর্তন এবং শরীরের বিভিন্ন অংশে উপর্যপরী কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। অপর আহত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের বড় ভাই সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রায়হান (২৬)। তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ সভাপতি তরিকুলও আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাতেই রাকিবুল ও রায়হানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠায় বলে জানায় পুলিশ।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, রাতে বিদ্যুত না থাকায় অন্ধকারের মধ্যে দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এর মধ্যে উভয় গ্রুপের তিনজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজন গুরুতর আহত। তাদেরকে রাতেই বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। দু’গ্রুপের মধ্যে এর আগে ২০১৯ সালেও মারামারি ও কোপাকুপির ঘটনায় উভয় পক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102