ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলেজছাত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৫ বার পঠিত

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পূর্ণিমা চাকমা (১৯) নামে এক কলেজছাত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে।

ওই কলেজছাত্রী জেলার জুরাছড়ি উপজেলার ৪ নম্বর দুমদুম্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বগাহালী এলাকার সাধন চাকমার মেয়ে বলে জানা গেছে। তিনি রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পূর্ণিমা চাকমা রাঙ্গামাটি শহরের রাজবাড়ী এলাকায় একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার বিকেলে প্রতিবেশীরা তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত ঘোষণার পর হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা উধাও হন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জাগো নিউজকে জানিয়েছেন, কলেজছাত্রীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আগামীকাল (শনিবার) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হবে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, কলেজছাত্রীর মৃত্যুর বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি, ব্যক্তিগত ঝামেলার কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করা যাবে।

এদিকে, পূর্ণিমা চাকমার সহপাঠীরা জানিয়েছেন, জুরাছড়ির মেয়ে হলেও পড়াশোনার কারণে পূর্ণিমার জেলা শহরে থাকতেন। কিছুদিন ধরেই তিনি বাসা পরিবর্তনের কথা বলছিলেন। তবে ফাঁস নেওয়ার কারণ সম্পর্কে কেউ কিছু জানাতে পারেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102