ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলেজছাত্রী ও তার মায়ের অশ্লীল ভিডিও ধারণ, গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

চট্টগ্রামে কলেজছাত্রী ও তার মায়ের অশ্লীল ভিডিও ধারণ এবং প্রচারের হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই কলেজছাত্রকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

বুধবার (০৭ এপ্রিল) সকালে নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক সংঘের পাহাড়ে ও নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন।

গ্রেফতাররা হলেন- অভিষেক সেন শর্মা (১৯) ও আদিত্য বড়ুয়া (১৮)। দুজনে আপন খালাতো ভাই। এদের মধ্যে অভিষেক চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিবিএতে পড়ালেখা করছেন। আদিত্য সেন্টপ্লাসিড স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি’র ছাত্র।

পুলিশ জানায়, বুধবার নগরীর পাঁচলাইশ থানায় দায়ের করা মামলায় কলেজছাত্রী অভিযোগ করেছেন, গত ২৯ মার্চ রাতে তার ফেসবুক ম্যাসেঞ্জারে এবং হোয়াটস অ্যাপে বাসায় পোশাক পাল্টানোর ভিডিও পাঠায় অভিষেক। কলেজছাত্রী এবং তার মা অভিষেকের সঙ্গে যোগাযোগ করলে সে জানায়, এ ধরনের আরও ভিডিও সে বিভিন্ন জনের ম্যাসেঞ্জারে পাঠিয়েছে। সেগুলো পর্নসাইটে আপলোডের হুমকি দিয়ে সে ৯ হাজার টাকা দাবি করে। ওই ছাত্রীকে তার মায়েরও একই ধরনের কয়েকটি অশ্লীল ভিডিও ফেসবুকে এবং হোয়াটস অ্যাপে পাঠায়। এরপর তারা বিষয়টি কাউন্টার টেরোরিজম ইউনিট এবং পাঁচলাইশ থানাকে অবহিত করে।

কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন জানান, প্রবর্তক সংঘের পাহাড়ে অভিষেকের নানার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিষেককে জিজ্ঞাসাবাদে স্বীকার করে প্রবর্তক সংঘের পাহাড়ের প্রহরীর ছেলে এই ভিডিও করে অভিষেককে দিয়েছে।

অভিষেক তার খালাতো ভাই আদিত্যকে দিয়েছে। আদিত্য ভিন্ন নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেগুলো কয়েকজন বন্ধুর ম্যাসেঞ্জারে দেয় এবং পর্ন সাইটে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে। এরপর নন্দনকানন এক নম্বর গলি থেকে আদিত্যকে গ্রেফতার করা হয়েছে। আর প্রহরীর ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আটক দু’জনের বিরুদ্ধে পর্নগ্রাফি আইনে দায়ের হওয়া মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের কমকতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102