রাজবাড়ীর পাংশায় কলেজছাত্র সিফাত হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সচেতন নাগরীক সমাজের ব্যানারে পাংশার কাচারীপাড়া আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
এ সময় বক্তারা সিফাত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা, সেখ সুজন, তৌহীদ, নিহতের মা শাবানা বেগম ও বাবা রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি মঙ্গলবার রাতে ব্যাডমিন্টন খেলে সিফাত ও তার বন্ধু স্বপন বাড়ি ফিরছিলেন। এ সময় তারা উপজেলার কাচারীপাড়া বড় মসজিদ এলাকায় আসলে ১০ থেকে ১২ জন তাদের ওপর হামলা করে। এতে সিফাত গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ১৪ জানুয়ারি বুধবার রাতে সেখানে তিনি মারা যান।
এ বিষয়ে নিহতের মা শাবানা বেগম বাদী হয়ে পাংশা থানায় ২৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। সেলিম ও হেলাল নামে দুই আসামিকে ঘটনার দিনই গ্রেফতার করেছে পুলিশ।