ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রকে ছুরিকাঘাত, মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪৬ বার পঠিত

খুলনায় কলেজ ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী আলিফ হোসেন (১৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত আলিফ ফুলতলা উপজেলার এম এম কলেজের ছাত্র ও উলজেলার পায়গ্রাম কসবা গ্রামের আবু তাহের টুটুলের ছেলে। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসে এ হত্যার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত পরিচয় ৫/৬ জন যুবক কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে।

তারা আকষ্মিকভাবে আলিফ হোসেনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আলিফকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। নিহতের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102