ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কল্যাণ পার্টির যোগদান অনুষ্ঠান পণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত
কল্যাণ পার্টি

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল কল্যাণ পার্টির যোগদান অনুষ্ঠান পণ্ড হয়েছে।

শনিবার এই অনুষ্ঠানের মধ্যদিয়ে জামায়াতের সংস্কারপন্থি নেতাদের গড়া এবি পার্টি থেকে শতাধিক নেতাকর্মী কল্যাণ পার্টিতে যোগদানের কথা ছিল।

কল্যাণ পার্টির দপ্তর সম্পাদক আল আমিন ভূঁইয়া রিপন জানান, বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর উত্তরায় ফুগল রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে বাংলাদেশ কল্যাণ পার্টির ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে গণযোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমার বাংলাদেশ (এবি) পার্টি থেকে কল্যাণপার্টিতে শতাধিক নেতাকর্মীর যোগদানের কথা ছিল। এই অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল। তারপরও পুলিশ তাদের অনুষ্ঠানে বাধা দেয় এবং হল রুমের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়।

ঘটনার পর রাতে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, এই অনুষ্ঠানের বিষয়ে পুলিশকে আগেই জানানো হয়েছিল। অনুমতিও নেওয়া হয়েছিল। তারপরও এই ধরনের বাধা দেওয়া অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ।

এর আগে গত ১০ সেপ্টেম্বর এবি পার্টি থেকে গণপদত্যাগ করে দলটির শীর্ষ স্থানীয় নেতাসহ জেলা ও মহানগরীর ২০ নেতা-কর্মী সৈয়দ মুহম্মাদ ইবরাহিমের হাতে ফুল দিয়ে কল্যাণ পার্টিতে যোগদান করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102