ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কসোভোর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ওসমানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

ভিজোসা ওসমানি কসোভোর নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন । দেশটির পার্লামেন্টের সদস্যরা ভোটের মাধ্যমে রোববার (৪ এপ্রিল) তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন। এরপর পার্লামেন্টেই শপথ নেন তিনি। আগামী পাঁচ বছর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করবেন এই নারী রাজনীতিক।

যুদ্ধোত্তর কসোভোর সপ্তম প্রেসিডেন্ট এবং দ্বিতীয় নারী নেত্রী ভিজোসা ওসমানি। ৩৮ বছর বয়সী ওসমানি দেশটির পার্লামেন্টের সাবেক স্পিকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কসোভোর পার্লামেন্টের আসন সংখ্যা ১২০টি। নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে পার্লামেন্টে টানা দু’দিন ধরে নজিরবিহীন বিশেষ অধিবেশন চলছিল। তৃতীয় দফা ভোটাভুটিতে ৭১ জন পার্লামেন্ট সদস্য ভিজোসা ওসমানির পক্ষে ভোট দেন। বাতিল হয় ১১টি ভোট। এছাড়া দু’টি বিরোধী দল এবং জাতিগত সার্বীয় সংখ্যালঘু দল এই ভোটাভুটি বয়কট করে।

গত নভেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে হাশিম থাচি পদত্যাগ করলে সাময়িক ভাবে ওই পদে আসীন হন ভিজোসা ওসমানি। হাশিম থাচি কসোভোর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু গত বছর হেগের বিশেষ আদালতে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগের সম্মুখীন হলে পদত্যাগ করেন তিনি।

২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীন হওয়া কসোভোর আয়তন ১০ হাজার ৮৮৭ বর্গকিলোমিটার। রাজধানী প্রিস্টিনা। প্রধান ভাষা আলবেনীয় ও সার্বীয়। কসোভোর জনসংখ্যা ১৯ লাখ ৭ হাজার ৫৯২ জন। যার মধ্যে মুসলমান রয়েছে ৯৫.৬ শতাংশ, রোমান ক্যাথলিক ২.২, অর্থোডক্স ১.৫।

যুদ্ধবিধ্বস্ত দেশটি এখন নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। সার্বদের হাতে ধ্বংস হওয়া ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনা এবং ধর্মীয় অবকাঠামোর পুনর্র্নিমাণের কাজ শুরু করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102