ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাঁঠালের নিলাম নিয়ে হত্যাকাণ্ড, দুবাই পালানোর সময় খুনি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩৩ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাসনাবাদ গ্রামে মসজিদের কাঁঠাল নিলামকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মূল পরিকল্পনাকারী এবাদুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া ফ্রান্স প্রবাসী তার আপন ভাই মইনুল হোসেন যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সব ইমিগ্রেশনে বার্তা পাঠানো হয়েছে। এরা আপন দুই ভাই। বিবদমান দুইপক্ষের মধ্যে মালদার গ্রুপের সদস্য তারা।

পুলিশ সূত্র জানায়, দুবাইগামী বিমান থেকে সোমবার গভীর রাতে এবাদুলকে নামিয়ে আনা হয়। হত্যার পরপরই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী একটি ফ্লাইটে উঠেছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে সুনামগঞ্জে নিয়ে যায়।

সোমবার সংঘর্ষে দুইপক্ষের চারজন নিহত হন। তারা হলেন- হাসনাবাদ গ্রামের আবদুল লতিফের ছেলে নরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০), আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫) ও আছির মাহমদের ছেলে মুখলেছুর রহমান (৬০)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102