ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাঁদলেন প্রিয়াঙ্কা চোপড়া (ভিডিও)

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৪৮ বার পঠিত

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়ায়। বিষয়টি নিয়ে সেই সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

বলি তারকার কথায় তখন বিশেষ করে বাস্তুহারা মানুষের কথা উঠে এসেছিল। তবে শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েই থেমে থাকেননি তিনি। বরং পোল্যান্ডে পৌঁছানোর পরই দেখা করলেন ইউক্রেনীয় রিফিউজিদের সঙ্গে। দীর্ঘক্ষণ কথা বলেন তাদের সঙ্গে। তাদের সমস্যার কথা শুনেন। শিশুদের সঙ্গে সময় কাটান এবং ইউনিসেফের সদস্যদের সঙ্গে কাজও করেন প্রিয়াঙ্কা।

মঙ্গলবার (২ আগস্ট) সংবাদ প্রতিদিনের এক খবরে বলা হয়, তারকাসুলভ আচরণ বাদ রেখে রিফিউজিদের সঙ্গে দেখা করেন ইউনিসেফের এই গুডউইল অ্যাম্বাসেডর অভিনেত্রী। কেবল তাই নয়, বাস্তুহারাদের কথা শুনে কেঁদেও ফেলেন বলি নায়িকা।

তিনি এর আগে যুদ্ধে পরিজন হারানো, শেষ সম্বল হারানো মানুষদের সংকটের কথা ভেবেও কথা বলেছিলেন। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিশ্ব নেতাদের কাছে মানবিক হওয়ারও আবেদন জানিয়েছিলেন। তখন তিনি লিখেছিলেন, আপনারা দয়া করে উদ্বাস্তুদের পাশে দাঁড়ান।

প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে কাজ ও সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। হাতে কয়েকটি হলিউড প্রোজেক্ট রয়েছে। আর এই সময়ে শোনা যাচ্ছে, বিয়ার গ্রিলসের শোয়েও নাকি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নায়িকাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102