ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাউন্সিলর প্রার্থীর চা-পুরি খেয়ে হাসপাতালে ৯ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর প্রচারণা শেষে হোটেলের ডালপুরি ও চা খেয়ে ৯ জন অসুস্থ হয়েছেন। তাদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থদের পরিবারের স্বজনরা জানান, বুধবার বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আতাউর রহমানের সমর্থকরা বিভিন্ন স্থানে প্রচারণা চালান। প্রচারণা শেষে মাহমুদপুর বেলতলা মহর শেখের দোকানে ডালপুরি ও চা খান তারা। এরপর সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

অসুস্থরা হলেন- রিপন, অন্তর, বিপ্লব, সাগর, জিহাদ, তাইম শেখ, রাজিব, আকাশ ও ফারুক।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক নুসরাত জাহান জানান, হোটেলের বিষাক্ত খাবার খেয়ে ৯ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102